বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ৫ আগস্ট, ২০২৬
বিবিধ

বিনা খরচে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজ দেখার সুযোগ পাবেন যেভাবে

netflix-1785831671

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় ছয় বছর পর আবারও নির্বাচিত ব্যবহারকারীদের জন্য ফ্রি ট্রায়াল সুবিধা চালু করেছে। নতুন অ্যাকাউন্ট খুললে যোগ্য ব্যবহারকারীরা ৩০ দিন, আর কেউ কেউ ১৫ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে নেটফ্লিক্সের সিনেমা, সিরিজ ও ডকুমেন্টারি দেখার সুযোগ পাবেন।

জানা যায় নেটফ্লিক্সের হেল্প সেন্টার জানিয়েছে, এই অফারটি সব ব্যবহারকারীর জন্য নয়। ব্যবহারকারীর অ্যাকাউন্ট, ডিভাইস এবং অবস্থান (লোকেশন) যোগ্য হলে সাইন-আপের সময় অফারটি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। অফার না দেখালে বুঝতে হবে, ওই অ্যাকাউন্টটি বর্তমানে এই সুবিধার জন্য নির্বাচিত হয়নি। তবে সব ব্যবহারকারীর জন্য ট্রায়ালের মেয়াদ এক নয়। কেউ ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন ১৫ দিনের অফার।

যেভাবে বুঝবেন আপনি ফ্রি ট্রায়ালের জন্য যোগ্য কি না:

-নেটফ্লিক্সের ওয়েবসাইটে যান অথবা অ্যাপ ডাউনলোড করুন।
-আগে ব্যবহার করা হয়নি এমন একটি নতুন ই-মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
-সাইন-আপের সময় ‘ট্রাই ৩০ ডেস ফোর জিরো’ অথবা ‘১৫ দিনের ফ্রি ট্রায়াল’ অফার আছে কি না দেখুন।
-পছন্দের সাবস্ক্রিপশন প্ল্যান নির্বাচন করুন।
-ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা সমর্থিত ইউপিআই-এর মাধ্যমে একটি বৈধ পেমেন্ট পদ্ধতি যুক্ত করুন।
-নিবন্ধন সম্পন্ন করলেই ট্রায়াল সময়ের মধ্যে বিনা খরচে কনটেন্ট দেখা যাবে।
-তবে মনে রাখতে হবে নেটফ্লিক্সে অটোপে সুবিধা ডিফল্টভাবে চালু থাকে। অর্থাৎ ট্রায়ালের মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল না করলে, আপনার নির্বাচিত প্ল্যানের অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেয়া হবে। তাই বিনা খরচে ট্রায়াল ব্যবহার করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে হবে।

Advertisements

উল্লেখ্য, ২০২০ সালের দিকে বিশ্বজুড়ে ৩০ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ বিরতির পর সীমিত পরিসরে এই সুবিধা ফিরিয়ে এনে নতুন গ্রাহক আকর্ষণের কৌশল পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

Advertisements
নেটফ্লিক্সফ্রিমুভি