বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিবিধ

কাল থেকে সবার জন্য খুলছে জুলাই জাদুঘর, আবেদন অনলাইনে, টিকিট মূল্য?

কাল থেকে সবার জন্য খুলছে জুলাই জাদুঘর, আবেদন অনলাইনে, টিকিট মূল্য?

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রোববার (৪ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

আজ (৫ আগস্ট) সকাল ৯টায় এই জাদুঘরটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিনটি কেবল জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী।

অতিরিক্ত ভিড় এড়াতে এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখতে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময় বা ‘টাইম-স্লট’ ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। দর্শনার্থীদের পরিদর্শনের আগে অবশ্যই ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের সুবিধাজনক সময় বুকিং করতে হবে।

দর্শনার্থীদের এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে, একটি টাইম স্লট বুক করতে হবে এবং অনলাইনেই টিকিট কিনতে হবে। মূলত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণ করতেই এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

Advertisements

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

Advertisements
জুলাই জাদুঘরটিকিট