বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ৩ আগস্ট, ২০২৬
বিনোদন

ঘোড়ার গোবর দিয়ে আঁকা ট্রাম্পের প্রতিকৃতি বিক্রি ২.২১ লাখ টাকায়

IMG_3110

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোড়ার গোবর দিয়ে আঁকা একটি প্রতিকৃতি কানাডার শিল্পী ওয়েন্ডি চার্ট্রান্ড ১ হাজার ৮০০ মার্কিন ডলারে (প্রায় ২ লাখ ২১ হাজার টাকা) বিক্রি করেছেন। ‘দ্য ডন অব ডাং’ শিরোনামের শিল্পকর্মটি সুক ফাইন আর্টস শোতে প্রদর্শনের একদিনের মধ্যেই বিক্রি হয়।

শিল্পী জানান, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে নিজের মত প্রকাশ করতেই তিনি নিজের খামার থেকে সংগ্রহ করা ঘোড়ার গোবর ব্যবহার করে প্রতিকৃতিটি তৈরি করেন। গোবর পানির সঙ্গে মিশিয়ে রঙের মতো উপাদান বানিয়ে ছবি আঁকার পর দুর্গন্ধ দূর ও ছবি সংরক্ষণের জন্য ল্যাকার প্রলেপ দেওয়া হয়।

চার্ট্রান্ড বলেন, এত দ্রুত প্রতিকৃতিটি বিক্রি হবে, তা তিনি ভাবেননি। ক্রেতার পরিচয়ও তিনি জানেন না। পরবর্তী কাজ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিকৃতি তৈরির কথাও ভাবছেন তিনি।

Advertisements
ট্রাম্পযুক্তরাষ্ট্র