২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

চিপসের প্যাকেটের খেলনা বল গলায় আটকে ৫ বছরের শিশুর মৃত্যু

IMG_3101

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের সঙ্গে দেওয়া একটি প্লাস্টিকের খেলনা বল গলায় আটকে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরিপুরা গ্রামের বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চিপসের প্যাকেটের সঙ্গে পাওয়া প্লাস্টিকের বল নিয়ে খেলছিল মুকুন্দ। খেলতে গিয়ে অসাবধানতাবশত বলটি গিলে ফেললে সেটি তার গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, খেলনা বলটি কুরকুরে চিপসের প্যাকেটের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

ঘটনার পর স্থানীয় থানায় তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবার কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements