বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বিবিধ

সঠিক চিকিৎসায় থ্যালাসেমিয়া রোগীও সুস্থ হতে পারে: ডা. জুবাইদা

সঠিক চিকিৎসায় থ্যালাসেমিয়া রোগীও সুস্থ হতে পারে: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধ যোগ্য রোগ। সঠিক চিকিৎসা পেলে মারাত্মক এ রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে রাজধানীতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুবাইদা রহমান আরও বলেন, সুষ্ঠু চিকিৎসার জন্য সদর হাসপাতাল ও ইউনিয়নগুলোতে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে অবহিত করতে হবে। ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদেরকে থ্যালাসেমিয়া সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।

এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়ার মতো ঘাতক রোগে আক্রান্ত রোগীদের বাঁচাতে রক্তদানে সহযোগিতা করার জন্য আহ্বান করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে খাদ্যাভাস থেকে সকল ক্ষতিকারক অভ্যাস বাদ দেওয়ার আহ্বানও জানান তিনি।

Advertisements
Advertisements
ডা. জুবাইদাথ্যালাসেমিয়া