লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ান খানকে, কে এই তরুণী?

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক রহস্যময় তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। পরে নেটিজেনরা ওই তরুণীকে ডেনমার্কের গায়িকা-গীতিকার ভিনি তাকাইর হিসেবে শনাক্ত করেন।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে বের হওয়ার সময় আরিয়ানের পাশে ছিলেন ভিনি তাকাইর। কিছুক্ষণ বাইরে অবস্থান করার পর এক ভক্তের সঙ্গে সেলফি তোলেন আরিয়ান। পরে দুজনকে একই গাড়িতে করে সেখান থেকে চলে যেতে দেখা যায়।
ঘটনার পর ভিনি তাকাইর লন্ডন সফরের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলে নেটিজেনরা সেগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওর মিল খুঁজে পান। জানা গেছে, আরিয়ান ও ভিনি ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করেন এবং তাঁদের পরিচিত বন্ধুদের পরিধিতেও মিল রয়েছে।
ভিনি তাকাইর একজন ডেনিশ গায়িকা ও গীতিকার। ডেনমার্কে জন্ম হলেও তিনি একাধিকবার মুম্বাইয়ে লাইভ পারফর্ম করেছেন।
তবে আরিয়ান খান কিংবা ভিনি তাকাইর—কেউই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গেও আরিয়ানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।



