বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিনোদন

৪২ বছর বয়সে মা হলেন কারিশমা তান্না

IMG_2983

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার পরিবারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হওয়ার সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্ট সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।’ পোস্টের সঙ্গে নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ কার্ডও শেয়ার করেন তারা।

সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন কারিশমা ও বরুণ। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। বিয়ের চার বছর পর তাদের সংসারে এলো প্রথম সন্তান। চলতি বছরের শুরুতে অভিনেত্রী মাতৃত্বের খবর প্রকাশ করেছিলেন এবং গর্ভাবস্থার নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।

Advertisements

টেলিভিশনের জনপ্রিয় মুখ কারিশমা তান্না ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। পরে ‘হাশ হাশ’ ও ‘স্কুপ’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়ান। এছাড়া ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর বিজয়ীও ছিলেন তিনি।

Advertisements
অভিনেত্রীবলিউড