বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শিক্ষা

গণিতশাস্ত্রে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

গণিতশাস্ত্রে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর একটি ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এই প্রথম কোনো চীনা গণিতবিদ এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল তুলে দেওয়া হয়।

চীনের গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকন সিমারম্যান এই পুরস্কার পেয়েছেন। বিজয়ীদের প্রত্যেককে ১৫ হাজার কানাডিয়ান ডলার (১০,৫০০ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হয়েছে।

তারা দুজনই এমন দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এই গৌরব অর্জন করেছেন, যা দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে গণিতবিদদের গোলকধাঁধায় ফেলে রেখেছিল। এর মধ্যে ৩৫ বছর বয়সী ওয়াং—যিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করেন—এই সম্মান পাওয়া বিশ্বের মাত্র তৃতীয় নারী।

Advertisements

হং ওয়াং তার সহকর্মী জশ জাহলের সঙ্গে মিলে ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকিয়ার তোলা একটি প্রশ্নের সমাধান করেছেন। প্রশ্নটি ছিল—একটি পেনসিলকে যদি পুরোপুরি ঘোরানো হয়, তবে এটি সবচেয়ে কম কতটুকু জায়গায় ঘুরতে পারবে? ওয়াং এবং জাহল বিষয়টি কেবল সমতলে নয়, বরং ত্রিমাত্রিক স্থানে বিবেচনা করে বিশ্লেষণ করেন। তাদের এই গবেষণাটি গত বছর প্রকাশিত হয়।

হং ওয়াং মূলত ‘হারমোনিক অ্যানালাইসিস’ নিয়ে কাজ করেন, যা তরঙ্গের গতিবিধি নিয়ে গবেষণা করে।

পুরস্কারজয়ী অন্য চীনা গণিতবিদ ৩৭ বছর বয়সী ইউ দেং শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনি ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপন করা ‘হিলবার্টের ষষ্ঠ সমস্যা’র সমাধান করেছেন। এই সমস্যার মূল বিষয় ছিল—আলাদা আলাদা কণার গতির ওপর ভিত্তি করে একটি সামগ্রিক বস্তুর আচরণ কীভাবে গণনা করা যায়। দেং গ্যাসের আচরণের ওপর ভিত্তি করে এই সমস্যার সমাধান বের করেছেন।

ইউ দেং বলেন, ‘আমি যেসব মহান গণিতবিদকে সারাজীবন শ্রদ্ধা করে এসেছি, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়াটা সত্যিই অনেক বড় সম্মানের।’

এই অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ‘ফিল্ডস মেডেল’ এবং ‘ফিল্ডস মেডেলজয়ী প্রথম চীনা গণিতবিদ’—এই হ্যাশট্যাগগুলো উইবো থেকে শুরু করে রেডনোটের মতো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে লাখ লাখ ভিউ পেয়েছে।

উইবোতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি চীনের সমস্ত নাগরিকের জন্য এক চরম গর্বের মুহূর্ত।’ অন্য একজন লিখেছেন, ‘আমরা চোখের সামনে নতুন ইতিহাস তৈরি হতে দেখছি।’

চীনা গণমাধ্যমগুলোও এই দুই গণিতবিদকে নিয়ে ব্যাপক আকারে প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনে তাদের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত শখ থেকে শুরু করে এই অর্জন দেশের জন্য কী বার্তা বহন করে—তার খুঁটিনাটি সবকিছুই তুলে ধরা হয়েছে।

প্রথম চীনা বংশোদ্ভূত ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ শিং-তুং ইয়াউ বলেন, ‘চীনা গণিতবিদদের জন্য এটি এমন এক স্বপ্ন, যা সত্যি করার জন্য আমরা দীর্ঘ কয়েক দশক ধরে অপেক্ষা করছিলাম।’

উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সের অসামান্য প্রতিভাবান গণিতবিদদের ‘ফিল্ডস মেডেল’ প্রদান করা হয়।

Advertisements
গণিতবিদগণিতশাস্ত্রচীন