বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
বিবিধ

স্কুলের টিফিনের রুটিতে মিলল ধারাল ব্লেড

bl

বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর টিফিনের রুটির ভেতর ধারাল ব্লেড পাওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়লে ভেতরে একটি আস্ত ধারাল ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি দ্রুত শ্রেণিশিক্ষককে জানায়।

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisements

এদিকে, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বিদ্যালয় পরিদর্শন করে জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements
টিফিনব্লেডশিশু