বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
বিবিধ

শিশুদের জন্য ২২৫ ডলারের ব্যালান্স বাইক আনল টেসলা

IMG_2738

দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য নতুন ‘ব্যালান্স বাইক’ বাজারে এনেছে টেসলা। কোম্পানিটি বাইকটির দাম নির্ধারণ করেছে ২২৫ মার্কিন ডলার।

টেসলার তথ্য অনুযায়ী, ব্যালান্স বাইকটিতে কোনো মোটর বা প্যাডেল নেই। এটি শিশুদের পায়ের ধাক্কায় চলবে। বাইকটির মূল কাঠামো তৈরি করা হয়েছে হালকা সাদা ম্যাগনেসিয়াম দিয়ে। এতে রয়েছে কালো রঙের আসন এবং সামনে টেসলার স্বাক্ষর ‘টি’ লোগো।

তবে দাম নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কারণ, বাজারে একই ধরনের বেশিরভাগ ব্যালান্স বাইকের দাম ১০০ ডলারের নিচে হলেও টেসলার নতুন এই বাইকের মূল্য রাখা হয়েছে ২২৫ ডলার, যা প্রচলিত মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

Advertisements
টেসলাবাইকশিশু