বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৬ আগস্ট, ২০২৬
বিবিধ

এইচএসসি বিতর্কের মধ্যে মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ মিলনের

IMG_2476

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহসানুল হক মিলন জাতীয় সংসদে নিজের মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত কিছু মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।” এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাঁর বক্তব্যকে স্বাগত জানান।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে এসেছেন। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছে। তিনি জানান, সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি হওয়ায় অনেক পরীক্ষার্থী ভিজে যায় এবং সঠিকভাবে পরীক্ষা দিতে না পারার অভিযোগ পাওয়া গেছে।

এইচএসসিপরীক্ষাশিক্ষাশিক্ষামন্ত্রী