জেনডায়ার এই পোশাক বানাতে সময় লেগেছে প্রায় ৮০০ ঘণ্টা!

সময়টা দারুণ কাটছে মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনডায়ার। ‘স্পাইডারম্যান’, ‘দ্য ড্রামা’, ‘দ্য ওডিসি’, একের পর এক ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। জেনডায়ার পোশাকও তুমুল আলোচনার জন্ম দিয়েছে। স্ক্যাপোরেলির এই ফল উউন্টার কালেকশনটি সকালেই পরে প্যারিসের এক ফ্যাশন শোতে হেঁটেছেন মডেল আইভি স্টুয়ার্ট। বিকেলেই জেনডায়াকে পরানোর জন্য ব্যক্তিগত বিমানে করে জামাটি উড়িয়ে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন জেনডায়ার স্টাইলিস্ট ল রচ। পোশাক আনার জন্য প্রাইভেট জেট ব্যবহার করে অবশ্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন জেনডায়া। সমালোচকেরা বলছেন, কার্বন নিঃসরণ কমাতে যেখানে বিমান ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে একটা জামার জন্য এই আয়োজনের প্রয়োজন ছিল না। তবে অনেক জল্পনাকল্পনার পর টম হল্যান্ড এ বছর স্বীকার করেছেন, জেনডায়ার সঙ্গে এরই মধ্যে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্টাইল আইকন জেনডায়া বিয়েতে কী পরেছিলেন, সেটা অবশ্য গোপনই থেকে গেছে।



