বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
বিনোদন

বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহার নামে নতুন প্রজাতির নাম দিলেন বিজ্ঞানী

IMG_2345

ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা, পুরস্কার কিংবা জনপ্রিয়তা পাওয়া নতুন কিছু নয়। তবে এবার কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা পেলেন একেবারেই ব্যতিক্রমী স্বীকৃতি। তার নামেই নামকরণ করা হয়েছে সদ্য আবিষ্কৃত একটি নতুন সামুদ্রিক প্রাণীর।

স্পেনের ওভিয়েদো ইউনিভার্সিটির প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষক জেসুস ওরতিয়া ক্যারিবিয়ান সাগরে গবেষণার সময় নতুন প্রজাতির একটি সামুদ্রিক মলাস্ক বা সি-স্লাগ আবিষ্কার করেন। পরে তিনি প্রাণীটির বৈজ্ঞানিক নাম রাখেন অ্যালডাইসা ভোজিনহাই (Aldisa vozinhai)।

গবেষকের ভাষ্য, এবারের বিশ্বকাপে ভোজিনহার অসাধারণ পারফরম্যান্স থেকেই তিনি এ নাম বেছে নিয়েছেন।

৪০ বছর ১২ দিন বয়সে দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ অভিষেকের রেকর্ড গড়েন ভোজিনহা। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে সাতটি দুর্দান্ত সেভ করে গোলশূন্য ড্র উপহার দেন তিনি এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন।

Advertisements

সৌদি আরবের বিপক্ষেও ক্লিন শিট রেখে কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গোলরক্ষক। নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারলেও আরও সাতটি সেভ করে প্রশংসা কুড়ান তিনি।

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান ভোজিনহা। বিশ্বকাপ শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল প্রায় ৫০ হাজার, যা পরে বেড়ে ২৮.৫ মিলিয়নেরও বেশি হয়েছে।

এদিকে গবেষক জেসুস ওরতিয়া তার সদ্য প্রকাশিত ‘হিস্টোরিয়াস দে লা বায়োডাইভারসিদাদ’ বইয়ে নতুন আবিষ্কৃত লাল রঙের, প্রায় ৪ মিলিমিটার দৈর্ঘ্যের এই সামুদ্রিক প্রাণীর নাম আনুষ্ঠানিকভাবে অ্যালডাইসা ভোজিনহাই হিসেবে প্রকাশ করেছেন।

Advertisements
কেপ ভার্দেবিশ্বকাপভোজিনহা