বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১২ জুলাই, ২০২৬
বিবিধ

শেখ হাসিনাকে কালকেই চাই, ডিসেম্বরে নয়: চিফ প্রসিকিউটর

63C956E4-72F2-4972-958A-AA71D04F6DA0

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে “কালকেই” দেশে ফেরানোর দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরে আসবেন না জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমরা কালকেই চাই। কোনো স্ট্যান্টবাজি করবেন না। আপনাকে গ্রহণ করার আর কোনো আইনগত সুযোগ নাই।’

তিনি আরও বলেন, আইনগতভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো জায়গা নেই। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরিয়ে আনার দাবি মানুষের।

Advertisements

জুলাইয়ের ঘটনাগুলোর বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের প্রতিটি ঘটনার বিচার হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরও গতিশীলভাবে এগিয়ে চলছে বলেও জানান তিনি।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

Advertisements
আমিনুল ইসলামরাজনীতিশেখ হাসিনা