বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
বিবিধ

বানর খেলা দেখতে গিয়ে প্রাণ হারাল ৮ বছরের শিশু

IMG_2141

যশোরের চৌগাছায় বানর খেলা দেখতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা আশাদুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশেই বানর খেলা দেখতে যায় মোস্তাফিজুর। বের হওয়ার সময় তিনি ও তার স্ত্রী ছেলেকে রাস্তার এক পাশ দিয়ে সাবধানে চলতে বলেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর খবর পান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় গুরুতর আহত হয়েছে সে।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisements

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisements
মৃত্যুযশোরশিশু