বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিনোদন

‘এভরি ইয়ার আফটার’–এ আলোচনায় স্যাডি সোভেরল, কে এই ব্রিটিশ অভিনেত্রী?

IMG_2049

আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনায় ব্রিটিশ অভিনেত্রী স্যাডি সোভেরল। জনপ্রিয় রোমান্টিক সিরিজ ‘এভরি ইয়ার আফটার’–এ প্রধান চরিত্রে অভিনয়ের পর নতুন প্রজন্মের দর্শকের কাছে আরও পরিচিত হয়ে উঠেছেন তিনি। প্রেম, বিচ্ছেদ ও পুনর্মিলনের আবেগঘন গল্পে তার অভিনয় ইতিমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

২০০২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন স্যাডি সোভেরল। ছোটবেলা থেকেই অভিনয় ও থিয়েটারের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নিয়মিত নাট্যচর্চা করতেন। একটি স্কুল প্রযোজনা ‘টুয়েলফথ নাইট’–এ অভিনয়ের সময় এক ট্যালেন্ট এজেন্টের নজরে আসেন তিনি। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার অভিনয়জীবন।

শুরুর দিকে বিভিন্ন নাটক ও ছোট চরিত্রে অভিনয় করলেও ২০১৯ সালে রোজ প্লেস জুলি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় নেটফ্লিক্সের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ফেট: দ্য উইং সাগা। সিরিজটিতে এক শক্তিশালী, জটিল ও বিদ্রোহী ফেয়ারি চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন স্যাডি। চরিত্রটির আবেগ, ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতা তাকে তরুণ অভিনেত্রীদের কাতারে আলাদা পরিচিতি এনে দেয়।

এরপর নিয়মিত বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেত্রী। চলতি বছরে মুক্তি পাওয়া ‘এভরি ইয়ার আফটার’ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিনের সম্পর্ক, বিচ্ছেদ এবং বহু বছর পর আবার মুখোমুখি হওয়া দুই মানুষের গল্প নিয়ে নির্মিত এই রোমান্টিক সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাকে। চরিত্রটির জন্য আবেগঘন ও খোলামেলা কয়েকটি দৃশ্যে অভিনয় করতে হয়েছে। এক সাক্ষাৎকারে স্যাডি বলেন, বাস্তব জীবনে ভালোবাসার অভিজ্ঞতা থাকলেও এই চরিত্রের অনুভূতি তার কাছে অনেক বেশি গভীর ও তীব্র ছিল।

Advertisements

সিরিজে একাধিক চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন স্যাডি। প্রথম চুমুর অভিজ্ঞতা নিয়ে ডব্লিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি হাউস পার্টিতে ঘনিষ্ঠ বন্ধু এডেনের সঙ্গে তার প্রথম চুমু হয়েছিল। তবে সেটি মোটেও সিনেমার মতো রোমান্টিক ছিল না। বরং হঠাৎ ঘটে যাওয়া সেই মুহূর্তে দুজনের দাঁতে দাঁত লেগে যাওয়ায় বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

তবে সময়ের সঙ্গে সেই স্মৃতি তার কাছে ভিন্ন অর্থ পেয়েছে। স্যাডি জানান, কয়েক বছর আগে এডেন মারা গেছেন। তাই বন্ধুর সঙ্গে কাটানো সেই ছোট্ট মুহূর্তটিই এখন তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি।

Advertisements
অভিনেত্রীব্রিটিশসিরিজ