বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৪ জুলাই, ২০২৬
বিনোদন

এমবাপ্পের প্রেমের গুঞ্জনে আলোচনায় স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতো

IMG_2021

চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় রয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। মাঠের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। চলতি বছরের শুরু থেকেই স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

গত এপ্রিলে একাধিকবার একসঙ্গে দেখা যায় এমবাপ্পে ও এস্তারকে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

২৬ বছর বয়সী এস্তার এক্সপোসিতো ২০১৮ সালে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এলিট-এ ‘কার্লা’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান। পরে এলিট: শর্ট স্টোরিজ, সামওয়ান হ্যাজ টু ডাই এবং বান্দিদোসসহ একাধিক প্রযোজনায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও মডেলিং জগতেও প্রতিষ্ঠিত নাম এস্তার। ওয়াইএসএল বিউটি ও ডলচে অ্যান্ড গাবানার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে বার্সেলোনাভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘দেসিগুয়াল’-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যমেও এস্তারের জনপ্রিয়তা ব্যাপক। শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি।

সম্প্রতি এস্তারের একটি ইনস্টাগ্রাম পোস্টে এমবাপ্পের হার্ট ইমোজি মন্তব্য নতুন করে প্রেমের গুঞ্জনে উসকানি দেয়। সেই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তাতে ১৭ হাজারের বেশি লাইক পড়ে। তবে সম্পর্কের বিষয়ে এখনো নীরব রয়েছেন এমবাপ্পে ও এস্তার।

Advertisements
ফুটবল