বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বিবিধ

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু—ভাইরাল ভিডিওটি আসলে কোন দেশের?

1782707557_4d4226a75ae2c5327001

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সবুজ ধানক্ষেতের মাঝ দিয়ে একটি কাঁচা পথ ধরে হাঁটছে এক শিশু। তার কোলে রয়েছে গন্ধগোকুলের মতো দেখতে একটি প্রাণী, আর ঠিক পেছনেই হেঁটে আসছে একটি সজারু। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই এটি বাংলাদেশের কোনো গ্রামের দৃশ্য বলে দাবি করেন। এমনকি কয়েকটি গণমাধ্যমেও ভিডিওটি বাংলাদেশের বলে প্রচার করা হয়।

তবে যাচাই-বাছাই করে জানা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। এটি শ্রীলঙ্কার একটি গ্রামীণ এলাকায় ধারণ করা হয়েছে। ভিডিওতে শিশুটিকে সিংহলি ভাষায় কথা বলতে শোনা যায়, যা থেকেই এর প্রকৃত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, গত ১২ জুন শ্রীলঙ্কার বাসিন্দা প্রভাত সিলভা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি প্রকাশ করেন। পোস্টটির সিংহলি ভাষার ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে ধানক্ষেতে যাচ্ছে।’ তার ফেসবুক প্রোফাইলে একই শিশু ও প্রাণীগুলোকে নিয়ে আরও বেশ কয়েকটি ছবি ও ভিডিও পাওয়া গেছে, যা ভিডিওটির উৎস ও অবস্থান নিশ্চিত করতে সহায়তা করে।

ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে—তা নিয়ে বিভ্রান্তি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে শিশুটির প্রাণীদের প্রতি স্বাভাবিক, নির্ভীক ও আন্তরিক আচরণ দর্শকদের মুগ্ধ করেছে। আর সেই কারণেই ভিডিওটি দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের নজর কাড়ে।

Advertisements
Advertisements
গন্ধগোকুলভাইরালশিশুসজারু