বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৯ জুন, ২০২৬
বিনোদন

৪২ বছর বয়সে মা হতে চলেছেন কারিশমা তান্না

Pregnant-Karishma-Tanna-stuns-in-dreamy-white-maternity-photoshoot-news

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না মা হতে চলেছেন। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সন্তানের আগমনের খবর জানিয়ে ভক্তদের মধ্যে আনন্দের সাড়া ফেলেছেন।

কারিশমা ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্যবসায়ী বরুণ বাঙ্গেরাকে গুজরাটি রীতিতে বিয়ে করেন। দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের মাধ্যমে তারা দাম্পত্য জীবনে প্রবেশ করেন।

চলতি বছরের ৬ এপ্রিল ইনস্টাগ্রামে একটি ফটোশুট শেয়ার করে দম্পতি জানান, তারা প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। পোস্টে কারিশমা লেখেন, ২০২৬ সালের আগস্টে তাদের জীবনে আসছে সবচেয়ে সুন্দর ও বিশেষ এক উপহার।

২০০১ সালে জনপ্রিয় ধারাবাহিক কিউকি সাস ভি কাভি বহু থি-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান কারিশমা তান্না। পরে রিয়েলিটি শো বিগ বস-এর অষ্টম আসরে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে টিভি ড্রামা নাগিন এবং বলিউড সিনেমা গ্র্যান্ড মাস্তি ও সাঞ্জু।

২০২৩ সালে নেটফ্লিক্স সিরিজ স্কুপ-এ অভিনয়ের মাধ্যমে তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যক্তিগত জীবনে কারিশমা ও বরুণ দীর্ঘদিন সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন এবং ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন।

কারিশমা তান্নাভারত