বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিনোদন

৪০ বছরেই ৩৯ বছরের বরুণের ‘মা’! বিতর্কে মুখ খুললেন মৌনী

6975c924dc9da_1769326884

বলিউডে অভিনেত্রীদের বয়স ও চরিত্র নির্বাচন নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী মৌনী রায়। কারণ, নতুন ছবি হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় – এ তিনি অভিনয় করেছেন বরুণ ধাওয়ান – এর মায়ের চরিত্রে।

বাস্তব জীবনে দুজনের বয়সের পার্থক্য মাত্র এক বছর হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের একাংশ প্রশ্ন তুলেছেন, প্রায় সমবয়সী দুই শিল্পীকে মা-ছেলের ভূমিকায় দেখানোর সিদ্ধান্ত কতটা যৌক্তিক। যদিও গল্পে মৌনী বরুণের জৈবিক মা নন, বরং একটি ‘ভুয়া মা’ চরিত্রে অভিনয় করেছেন। তবুও বিষয়টি নিয়ে কৌতূহল ও সমালোচনা থামেনি।

তবে এসব মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ মৌনী। এক সাক্ষাৎকারে তিনি জানান, দর্শকদের প্রতিক্রিয়ার চেয়ে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল চরিত্রটি এবং নির্মাতার ভাবনা। তাঁর ভাষায়, তিনি জানতেন চরিত্রটির প্রয়োজনীয়তা কী এবং পরিচালক ও সহশিল্পীরা তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন- এটাই তাঁর জন্য যথেষ্ট। মজার বিষয় হলো, চরিত্রটির প্রস্তাব প্রথম শুনে মৌনী নিজেও কিছুটা বিস্মিত হয়েছিলেন। কাস্টিং ডিরেক্টর মুকেশ চাবরা যখন তাঁকে বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রের কথা বলেন, তখন তাঁর প্রথম প্রতিক্রিয়াও ছিল অবাক হওয়ার মতো। পরে পরিচালক ডেভিড ধাওয়ান এবং চিত্রনাট্যকার ফরহাদ সামজি পুরো গল্পটি ব্যাখ্যা করলে তিনি চরিত্রটির কমেডি দিকটি বুঝতে পারেন।

মৌনীর মতে, ‘মা’ পরিচয়টি এখানে গল্পের একটি হাস্যরসাত্মক উপাদান মাত্র। পুরো পরিস্থিতি এতটাই মজার ছিল যে গল্প শুনেই তিনি হেসে ফেলেছিলেন। সেই কারণেই শেষ পর্যন্ত চরিত্রটি করতে রাজি হন।

Advertisements

Advertisements
বলিউড অভিনেত্রীবিতর্কমামৌনী রায়হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়