বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২১ জুন, ২০২৬
বিনোদন

এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউড ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া

d73efd76b6760d3fe0acff0e5de50db0-6a36734f72c68

হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক নতুন কাজের ঘোষণা দিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, শিগগিরই হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি।

যদিও এই প্রকল্পটি সিনেমা, বিজ্ঞাপন নাকি কোনো সামাজিক উদ্যোগ- সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কাজের খবর প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন তার ভক্তরা। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেন, জোলির পাশাপাশি পেনেলোপ ক্রুজ ও সালমা হায়েক তার কাছে অনুপ্রেরণার উৎস।

এদিকে হলিউডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। তিনি জানান, অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে একটি কো-প্রোডাকশন প্রকল্পে যুক্ত রয়েছেন। পাশাপাশি নির্মাতা মীরা নায়ারের বায়োপিক ‘আমরি’ এবং নিকোলাস স্টোলারের ‘জাজমেন্ট ডে’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি। ‘জাজমেন্ট ডে’ ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন উইল ফেরেল, জ্যাক এফরন ও রেজিনা হল।

অন্যদিকে দীর্ঘ সাত বছর পর ভারতীয় সিনেমায়ও ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এস. এস. রাজামৌলি পরিচালিত বৃহৎ বাজেটের প্যান-ইন্ডিয়ান অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘ভারানসি’ দিয়ে তার এই প্রত্যাবর্তন হচ্ছে। প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি বাজেটের ছবিটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

জর্জিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা এবং হায়দরাবাদসহ বিশ্বের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘ভারানসি’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ৭ এপ্রিল ২০২৭ সালে।

অভিনেত্রীঅ্যাঞ্জেলিনা জোলিআন্তর্জাতিকপ্রিয়াঙ্কা চোপড়াহলিউড