বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
বিনোদন

ভিন্নধর্মী পোশাকে কিরণ রাও, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

ki

বলিউডের জনপ্রিয় প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালক কিরণ রাও ভিন্নধর্মী পোশাক ও স্টাইলের কারণে সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে উপস্থিত হন কিরণ রাও। সেই অনুষ্ঠানে তার পোশাক ও সাজসজ্জা ঘিরেই শুরু হয় সমালোচনার ঝড়।

অনুষ্ঠানে কিরণ রাও লাল, কালো ও সাদা রঙের চেক প্রিন্টের প্যান্ট এবং কালো টি-শার্ট পরেছিলেন। তার টি-শার্টে লেখা ছিল, ‘মিলে তোহ সাম্পর্ক কারে’। পাশাপাশি ওড়না হিসেবে তিনি প্যান্টের চেক প্রিন্টের সঙ্গে মিলিয়ে একটি গামছা ব্যবহার করেন।

অনুষ্ঠানের সেই উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাকে নিয়ে কটাক্ষ শুরু করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘আমিরের চতুর্থ বিয়েতেও কি এই পোশাকই পরবেন!’ আরেকজন মন্তব্য করেন, ‘এটি গ্ল্যামারাস অনুষ্ঠানের জন্য উপযুক্ত নয়।’

Advertisements

অনেকে আবার তার পোশাকটি বুঝতেই পারেননি। একজন নেটিজেন খোঁচা দিয়ে লেখেন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, কেউ আমাকে বলবেন?’

তবে কিরণ রাও বরাবরই প্রচলিত তারকাদের ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেন না। পোশাকে চাকচিক্যের চেয়ে তিনি স্বাচ্ছন্দ্যকেই বেশি গুরুত্ব দেন। এই ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির কারণে তার স্টাইল যেমন প্রশংসা পায়, তেমনি প্রায়ই সমালোচনা ও কটাক্ষের মুখেও পড়তে হয়।

Advertisements
কটাক্ষকিরণ রাওপোশাকবলিউড