বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৩ জুলাই, ২০২৬
বিনোদন

বিশ্বকাপে ভিন্ন পছন্দ, অপু ব্রাজিল ও ছেলে আর্জেন্টিনা

image-138061-1625938188

মা-ছেলের সম্পর্কের বন্ধন সবসময়ই আলাদা। পছন্দ-অপছন্দ থেকে শুরু করে একসঙ্গে সময় কাটানো—অনেক কিছুতেই মিল দেখা যায়। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান কিংবা অবসরের মুহূর্তে ছেলেকে সঙ্গে নিয়ে দেখা যায় এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মা-ছেলের নানা আনন্দঘন মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন তিনি।

তবে এত মিলের মাঝেও একটি জায়গায় মা-ছেলের পছন্দ একেবারে ভিন্ন। আর সেটি হলো ফুটবল বিশ্বকাপের সমর্থন। বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা বিশ্ব মেতে উঠেছে, তখন প্রিয় দল নিয়ে মুখ খুলেছেন দেশের তারকারাও। সেই তালিকায় রয়েছেন অপু বিশ্বাস।

জানা গেছে, ফুটবল বিশ্বকাপে অপু বিশ্বাসের সমর্থন সবসময় ব্রাজিলের প্রতি। নান্দনিক ফুটবল আর খেলার সৌন্দর্যের কারণে দলটিকে নিজের প্রিয় হিসেবে দেখেন তিনি। অন্যদিকে তার ছেলে আব্রাহাম সমর্থন করে আর্জেন্টিনাকে। ফলে বিশ্বকাপ এলেই একই পরিবারের মধ্যে দুই ভিন্ন দলের সমর্থন ঘিরে তৈরি হয় মজার এক প্রতিদ্বন্দ্বিতা।

ছেলের পছন্দকে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনার খেলাও দেখেন অপু বিশ্বাস। বিশেষ করে আর্জেন্টিনা দলে তার পছন্দের একজন ফুটবলার খেলায় থাকায় সেই ম্যাচও উপভোগ করেন তিনি।

Advertisements

ব্রাজিলের প্রতি আলাদা ভালো লাগার পেছনে অন্যতম কারণ দেশটির তারকা ফুটবলার নেইমার। তার খেলার ধরন, মাঠের উপস্থিতি ও ব্যক্তিত্ব বরাবরই মুগ্ধ করে অপুকে। একই সঙ্গে ব্যক্তিত্বের কারণে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেও পছন্দ করেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাসের কাছে ফুটবল বিশ্বকাপ শুধু খেলা নয়, বরং এক ধরনের উৎসব। তার মতে, বিশ্বকাপ শুরু হলেই পরিবার ও বন্ধুদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। প্রিয় দলের ম্যাচ ঘিরে খাবারের আয়োজন, রাত জেগে খেলা দেখা এবং জয় উদযাপন—সব মিলিয়ে এই সময়টাকে উৎসবের মতোই মনে করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিক মেক্সিকো।

Advertisements
অপু বিশ্বাসফুটবলবিশ্বকাপ