লাল বেলুনে ‘আই লাভ ইউ’, বিশেষ কেউ কি এসেছেন প্রভার জীবনে?

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করেন না। প্রেম কিংবা সম্পর্কের বিষয়ে নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থেকে ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন এই অভিনেত্রী।

বর্তমানে ছুটির আমেজে নেপালে সময় কাটাচ্ছেন প্রভা। পাহাড়, প্রকৃতি আর ভ্রমণের নানা মুহূর্তের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করছেন তিনি। সম্প্রতি শেয়ার করা এমনই একটি ছবি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ছবিতে দেখা যায়, হাতে একটি বেলুন নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন প্রভা। বেলুনটিতে লেখা ছিল ‘I Love You’। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি অভিনেত্রীর জীবনে নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটেছে?

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রভা। তার নীরবতাই বরং গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। তবে ছবিটি নিছক ভ্রমণের আনন্দ ভাগ করে নেওয়ার অংশ, নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে- সেটি এখনো রহস্যই রয়ে গেছে।
তবে, বহুল চর্চিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জীবনের দুয়েকটি বড় ভুলের জন্য এখনও দর্শকের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে অংশ নেন। প্রতিটি লাইভেই কমেন্ট বক্সে এখনও শোভা পাচ্ছে নেটিজেনদের পুরনো সেই বিব্রতকর পরিস্থিতির কথা। এ বিষয়ে অনেকবার বিভিন্নভাবে বিনয়ের সঙ্গে কমেন্টকারীদের অনুরোধ করেছেন, এ ধরনের পশ্ন না করার জন্য।



