বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৭ জুন, ২০২৬
নারী

দক্ষিণ কোরিয়ায় নারী নেতৃত্বের নতুন অধ্যায়, দুই দশক পর প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত

KTD-new-MSS-Minister-Han-Seong-Sook-IMAGE-750×469

দক্ষিণ কোরিয়া দুই দশকের মধ্যে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান হান সেওং-সুককে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। রোববার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পার্লামেন্টের অনুমোদন পেলে হান হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সিয়াল চিফ অফ স্টাফ কাং হুন-সিক বলেন, ‘হান দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট জায়ান্ট নাভারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের এআই রুপান্তরের যাত্রায় নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হান সেমিকন্ডাক্টর খাতের দ্রুত প্রসার এবং ক্রমবর্ধমান রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে কাজ করবেন। যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগসহ সকলের সকলের দোরগড়ায় পৌঁছে যাবে।’

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী মূলত আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

দক্ষিণ কোরিয়াদুই দশকনারীপ্রধানমন্ত্রী