বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২৬ জুলাই, ২০২৬
বিনোদন

নির্মাতা হিসেবে ফিরলেন মৌসুমী, মুক্তির অপেক্ষায় ‘বিচ্ছেদ বেদনা’

image-767356-1706255399

দীর্ঘ প্রায় এক দশক পর আবারও নির্মাতার আসনে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তাঁর পরিচালিত নতুন চলচ্চিত্র ‘বিচ্ছেদ বেদনা’ সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অনাপত্তি সনদ বা সেন্সর ছাড়পত্র পেয়েছে।

জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর এ চলচ্চিত্রটি করোনাকালীন সময়ে নির্মাণ করেন মৌসুমী। সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। ‘প্রিয়জন কথাচিত্র’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। বর্তমানে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী জানান, ছবিটির কাজ বেশ কয়েক বছর আগে শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি তার মনে পড়ে। পরে মৌসুমীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ছবির অধিকাংশ কাজ তখনই সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি কাজ শেষ করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।

ওমর সানীর ভাষ্য, ‘বিচ্ছেদ বেদনা’ মৌসুমীর পরিচালনায় একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র। দর্শকরা এতে ভিন্ন ধরনের গল্প ও উপস্থাপনা দেখতে পাবেন।

Advertisements

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এরপর দীর্ঘ বিরতির পর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও পরিচালক হিসেবে ফিরলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয় রয়েছেন মৌসুমী। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরে ‘আবার আমি এতিম হতে চাই’ শিরোনামের একটি চলচ্চিত্রও প্রযোজনা করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

Advertisements
নির্মাতাবিচ্ছেদ বেদনামৌসুমী