সালমানের ছবিতে প্রাক্তনের কমেন্ট ‘উফফফ’

বলিউড সুপারস্টার সালমান খানের অনাবৃত শরীরের ছবি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি।
রোববার (১৭মে) স্যোশাল মিডিয়ায় নিজের সুঠাম দেহের একটি ছবি পোস্ট করেন সালমান খান।

সেই ছবির নিচে সঙ্গীতা বিজলানির মন্তব্য নেটিজেনদের নজর কেড়েছে; যা নিয়ে নেটদুনিয়ায় বেশ চর্চা চলছে।
ছবিটিতে সালমানের শারীরিক গঠন ও ফিটনেস দেখে মন্তব্য ঘরে ‘উফফফ’ লিখে কয়েকটি আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা বিজলানি।

সাবেক প্রেমিকার এমন মন্তব্য দেখে অনেকেই রসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে কেউ কেউ একে তাদের পুরনো সম্পর্কের রসায়ন হিসেবে দেখছেন, আবার অনেক নেটিজেন এই মন্তব্য নিয়ে কৌতূহলী প্রশ্নও তুলছেন। মূলত সলমনের সঙ্গে সঙ্গীতার অতীত সম্পর্কের কারণেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যঅনুযায়ী, আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম বলিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল।

দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছিল এবং বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে অজ্ঞাত কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে, যার প্রতিফলন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।



