বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
বিনোদন

হলিউডে যাত্রা শুরু দিশা পাটানির

বলিউড অভিনেত্রী দিশা পাটানি সম্প্রতি তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অভিষেক করতে চলেছেন হলিউডে। আসন্ন চলচ্চিত্র ‘হোলিগার্ডস সাগা – দ্...

1659590053_disha-3

বলিউড অভিনেত্রী দিশা পাটানি সম্প্রতি তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অভিষেক করতে চলেছেন হলিউডে। আসন্ন চলচ্চিত্র ‘হোলিগার্ডস সাগা – দ্য পোর্টাল অফ ফোর্স’-এ মাধ্যমে প্রবীণ অভিনেতা কেভিন স্পেসির সাথে অভিনয় করবেন তিনি। ছবিটিতে তিনি অভিনয় করছেন ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

ছবিটির সর্বশেষ ট্রেলার থেকে জানা গেছে যে তিনি এর একটি অংশ। ছবিটির কাহিনী দুটি যুদ্ধরত প্রাচীন গোষ্ঠী- দ্য স্ট্যাটিগার্ডস এবং দ্য হোলিগার্ডস- এর মধ্যকার এক মহাকাব্যিক অতিপ্রাকৃত লড়াইকে কেন্দ্র করে নির্মিত। যেখানে স্ট্যাটিগার্ডসরা শৃঙ্খলা রক্ষার জন্য পৃথিবীকে একত্রিত রাখার পক্ষে, অন্যদিকে হোলিগার্ডসরা সম্পূর্ণ ভিন্ন কিছু নিয়ম মেনে চলে। দিশার জেসিকা চরিত্রটি একটি এমন চরিত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে, যিনি এই দুটি গোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন।

বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সেই সুযোগ খুব কম জনই পান। এই আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দিশা নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপে প্রবেশ করলেন। পূর্বে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে ভারতীয় অভিনেত্রীদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এখন যোগ হচ্ছেন দিশার । বিশেষ করে অ্যাকশনধর্মী ছবিতে দিশার আগ্রহ এবং শারীরিক প্রস্তুতি হলিউডের এই ধরনের প্রজেক্টের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন অনেকে।

দিশা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের হলিউড অভিষেককে ‘রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর’ হিসেবে আখ্যা দিয়ে বলেন যে, তিনি এই বিশেষ প্রজেক্টটির ট্রেলারের জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন। তিনি উল্লেখ্ করেন যে তার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল অভিজ্ঞ ও বৈচিত্র্যময় কলাকুশলীদের সাথে কাজ করা। তিনি আরও বলেন, ‘আপনি উপলব্ধি করবেন যে গল্প বলা ভাষা ও ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে যায় – পর্দায় সততা সর্বজনীন। আমি বরাবরই অ্যাকশন ভালোবাসি, এবং নিজের দেশে যা শিখেছি তা একটি বৈশ্বিক মঞ্চে নিয়ে আসাটা আমাকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তোলে।’

প্রথম আন্তর্জাতিক কাজ নিয়ে তিনি কিছুটা ভয় ও চাপে ছিলেন বলে জানান তিনি। তিনি মনে করেন, অভিনয়ের জগতে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রতিনিয়ত বদলাতে হয়। নতুন চরিত্র, নতুন চ্যালেঞ্জ আর নতুন ভাষার গল্পের মধ্য দিয়েই একজন শিল্পীর বিকাশ ঘটে। তাই হলিউডে কাজ করার এই সুযোগকে তিনি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।সর্বশেষ ‘ও রোমিও’-তে দেখা যাওয়া এই অভিনেত্রী ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ এবং ‘আওয়ারাপান ২’-এর মুক্তির অপেক্ষায় আছেন।

দিশা পাটানিবলিউড অভিনেত্রীহলিউড