৫ অক্টোবর, ২০২৬ | সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

মা দিবসে মায়ের রূপে পরীমনি

2d236c5cfcbdf99ab730b98c6bbcee26-6a00503cd6eae

পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেন মাতৃত্বকে। ব্যস্ত কর্মজীবনের মাঝেও তার প্রথম অগ্রাধিকার দুই সন্তান- ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে ঘিরেই এখন তার রঙিন সংসার।

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে দুই সন্তানকে নিয়ে এক স্নিগ্ধ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকা পরীমনি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সামনে তুলে ধরেন।

ফেসবুকে প্রকাশ করা ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে পাশে নিয়ে মমতায় ভরা এক মুহূর্ত উপভোগ করছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “শুভ সকাল প্রিয় মা দিবস”।

পরীমনির এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের প্রশংসার ঢল নেমেছে। অনেকেই তাকে একজন দায়িত্বশীল ও স্নেহময়ী মা হিসেবে উল্লেখ করে ভালোবাসা জানিয়েছেন। একজন মন্তব্য করেন, “একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।”

উল্লেখ্য, শরীফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় কাটছে পরীমনির। জীবনের কঠিন সময়েও কোনো অভিযোগ নয়, বরং মাতৃত্বের দায়িত্ব আনন্দ ও গর্বের সঙ্গে উপভোগ করছেন তিনি।

Advertisements
Advertisements