রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, ভাইরাল পোস্টের দাবি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন সময়ে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ঘিরে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়েছে- তিনি নাকি রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। কঙ্গনা দীর্ঘদিন ধরেই স্পষ্টভাষী হিসেবে পরিচিত এবং রাজনীতিতে যোগ দেওয়ার আগেও নানা বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় ছিলেন।

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’।

এই বক্তব্যটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যঙ্গাত্মক বা মজার মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি গুরুতর বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল হতে পারে।
তবে এখন পর্যন্ত কঙ্গনার পক্ষ থেকে এমন কোনো বক্তব্য দেওয়ার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলেছে যে, পুরো বিষয়টি হয়তো ভুয়া, বিভ্রান্তিকর বা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে।

তবে, কেমন জীবনসঙ্গিনী চান রাহুল গান্ধী? উত্তরে কোন একসময় বলেছিলেন, নিজের গুণাবলি তো থাকতেই হবে। একই সঙ্গে তিনি চাইবেন, সঙ্গিনীর মধ্যে যেন তাঁর দাদি ইন্দিরা গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর গুণাবলিও থাকে। নব্বইয়ের দশকে যুক্তরাজ্যের ট্রিনিটি কলেজ কেমব্রিজে পড়ার সময় ভেরোনিক কার্তেলি নামে এক স্প্যানিশ সুন্দরীর সঙ্গে রাহুলের পরিচয় হয়। বলা হয়ে থাকে, তাঁরা সহপাঠী ছিলেন। ১৯৯৮ সালে রাহুল তাঁর মায়ের প্রথম রাজনৈতিক শোভাযাত্রায় যোগ দিতে উড়ে যান দিল্লিতে। তখন ভেরোনিককেও রাহুলের পাশে দেখা গিয়েছিল। এরপর কীভাবে তাঁদের ‘বিচ্ছেদ’ ঘটল, সে বিষয়ে খুব বেশি জানা যায় না। এরপর রাহুলের জীবনে আসেন নোয়েল জহির। সময়টা তখন ২০১২ সালের জুন মাস। এই নোয়েল জহির হলেন একজন প্রিন্সেস, আফগানিস্তানের সর্বশেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহের নাতনি। নোয়েলের সঙ্গে রাহুলের সম্পর্ক এখনো টিকে আছে কি না, তা স্পষ্ট নয়।



