বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিনোদন

দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর যে সিনেমা

0a33e7de5c1291de7c86ee6d3484de81f08faacd30e18a73

২০২৪ সালের শুরুতে শবনম বুবলী দিয়েছিলেন প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয়ের খবর। ‘ফ্ল্যাশব্যাক’ নামের সে সিনেমার নির্মাতা বাংলাদেশের রাশেদ রাহা। ছবির ফার্স্টলুকও প্রকাশ পায় সেসময়। এরপর দুই বছর কেটে গেলেও পাওয়া যায়নি মুক্তি খবর।

এবার জানা গেছে, আগামী মে মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে। ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মাধ্যমে টালিউডে নাম লেখান ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ছিল কৌতূহল, কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

থ্রিলারধর্মী এই সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই সিনেমায় বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভিন্ন জীবনধারার তিন মানুষকে ঘিরে। বুবলীর সঙ্গে এখানে প্রধান দুই চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলি (অঞ্জন) এবং জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (ডিকে)। পাহাড়ি জনপদে এই তিন চরিত্রের দেখা হওয়ার পর থেকেই গল্পের মোড় অন্যদিকে ঘুরে যায়।

নির্মাতা রাখাল সবুজ পরিচালিত ছবিটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।