বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
নারী

হাওয়া বেগম: দুর্দিনের কড়াইল বস্তির নেতা

photos

হাওয়া বেগম, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে সবকিছু হারিয়ে ঢাকায় এসে কড়াইল বস্তিতে বসবাস শুরু করেন। নিজ জীবনের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে তিনি বস্তিবাসীর নানা সমস্যা ও চাহিদা তুলে ধরতে এডভোকেসি কার্যক্রমে সক্রিয় হন। নগর কৃষি, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং ওয়াশ (ডব্লিউ এ এস এইচ) কর্মসূচির মাধ্যমে তিনি বস্তিবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের অধিকার, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং নীতিনির্ধারণী পর্যায়ে মানুষের কণ্ঠস্বর পৌঁছে দিতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনাকে নগর উন্নয়নের আলোচনায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে হাওয়া বেগমের ভূমিকা একটি অনুকরণীয় দৃষ্টান্ত। হাওয়া বেগম একজন সংগ্রামী ও সাহসী নাগরিক নেতা, যিনি নগরের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, জীবনমান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সমাজসেবা, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নাগরিক পদক-২০২৫’ এর এডভোকেসি ক্যাটাগরিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সাহসী নেতৃত্বের জন্য পদক পান হাওয়া বেগম। ঘূর্ণিঝড় সিডরে সব হারানো এই নারী এখন কড়াইল বস্তিসহ পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সোচ্চার কণ্ঠস্বর।

এভভোকেসিকড়াইল বস্তিনাগরিক পদকনারীহাওয়া বেগম