বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

অষ্টম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ: ঋতুপর্ণাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশন

d9348d1aa785e29a1de44ff76150b84d-69e8853d79b2a

নারীদের সিনিয়র সাফ আসরে বাংলাদেশ টানা দুবারের চ্যাম্পিয়ন। এবার ঋতুপর্ণাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশন। ২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আজ (বুধবার) ঢাকায় সাফের কার্যালয়ে নারী সাফের ড্র হয়েছে। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আরেক শক্তিধর ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে। এছাড়া তৃতীয় দলটি হলো মালদ্বীপ।

গতকাল ফিফা নারী র‌্যাঙ্কিং  প্রকাশিত হয়েছে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাফ ছয় দলকে র‌্যাঙ্কিং অনুযায়ী তিনটি পটে রাখে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে, সঙ্গে শ্রীলঙ্কা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল দুই নম্বর পটে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম তোলেন। এরপর গ্রুপ হিসেবে তোলেন ‘বি’। এতে বাংলাদেশ স্বাগতিক ভারতের সঙ্গে পড়ে। তৃতীয় পটে বাংলাদেশের গ্রুপে সঙ্গী হয় মালদ্বীপ।

২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

ঋতুপর্ণাসাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ