বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিনোদন

মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে গায়িকা সালমার আবেগঘন বার্তা

prothomalo-bangla_2026-04-21_2l2kmr1k_673949627_1632827337953984_7871626157350462965_n

মৌসুমী আক্তার সালমা যিনি সালমা আক্তার নামেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী লোকসংগীত শিল্পী। তিনি ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক “ক্লোজআপ ১ তোমাকেই খুঁজেছি বাংলাদেশ” -এর দ্বিতীয় সিজনে বিজয়ী হয়ে খ্যাতি অর্জন করেন।

দিনাজপুরের সংগীত পরিবারের ছেলে শিবলী সাদিক পছন্দ করেন সালমাকে। ২০১১ সালে সালমা ও শিবলী সাদিকের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়।

এরপর সালমার কোলজুড়ে আসে মেয়ে স্নেহা। ২০১৬ সালে বিয়ে বিচ্ছেদের পর মেয়েকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন সালমা- লিখেছিলেন, ‘মা আর সন্তানের এই সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে হয় না। আমার স্নেহা আমার জীবন। ওকে আর গান নিয়ে বাকি জীবনটা পার করে দিতে চাই। পাশে থাকার জন্য আমার সকল ভক্তদের ধন্যবাদ। বিচ্ছেদের পর থেকে মেয়ে স্নেহা সপ্তাহের তিন দিন থেকেছিলো বাবার কাছে, চার দিন থেকেছিলো মায়ের কাছে, এমনটা জানানো হয়।

এরপর ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর, তিনি ব্রিটিশ প্রবাসী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেন। তার দ্বিতীয় কন্যা হলেন সাফিয়া নূর। সেই বিয়েও শেষ পর্যন্ত গড়িয়েছিলো বিচ্ছেদে।

সম্প্রতি মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে গায়িকা সালমা আক্তার লিখেছেন, ‘আমার দুনিয়াতে আমার সন্তানদের নিয়ে ভালো আছি। আমি মা—এটাই আমার পরিচয় এখন। বাকি জীবনটা তোদের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ পাক তাঁর বান্দাকে বেশি দিন কষ্টে রাখেন না। আমার পাহাড়সমান বোঝা নেমে গেছে হৃদয় থেকে। আমার স্নেহা আমার কাছে চলে এসেছে।’ সালমার দুই মেয়ে। এটা তাঁর বড় মেয়ে।

গায়িকা সালমামেয়ে