বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
বিনোদন

মাছ-ডিম খেলে মনে হয় কোন প্রাণীকে কষ্ট দিচ্ছি: জয়া আহসান

WhatsApp Image 2026-04-14 at 11.49.50 AM

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পশুপ্রেমী হিসেবে পরিচিত। পশুদের রক্ষায় তিনি বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। পশু নির্যাতন বা অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটলে সবার আগে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে মুখর হয়ে ওঠেন এই অভিনেত্রী।  

গত তিন বছর ধরে নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ (যারা মাংস খান না, তবে মাছ ও সবজি খান) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন জয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন,“ আমি ইদানীং মাছ কিংবা ডিম-এগুলো খেতে পারছি না। এগুলো খেতে গেলেই আমার মনে হয় আমি প্রাণীহত্যা করছি বা কোন প্রাণীকে কষ্ট দিচ্ছি। এটি আসলে প্রাণীদের প্রতি ভালোবাসার কারণে সৃষ্ট একটি মানসিক অবস্থা”। 

নিজের খাদ্যাভ্যাস নিয়ে জয়া আরও জানান, শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ তার অন্যতম পছন্দের খাবার। এছাড়া মায়ের হাতের এক কাপ গরম দুধ চা না হলে তার সকাল পূর্ণ হয় না। ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে, যা তাকে শারীরিকভাবে ফিট ও সতেজ রাখতে সাহায্য করে।