বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

চট্টগ্রামে সড়কে সড়কে নববর্ষের রঙিন আলপনা

prothomalo-bangla_2026-04-13_dnudjxdd_2

নতুন বছর এর আগমন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন বর্ণিল আয়োজন করা হয়েছে। এই জোয়ার লেগেছে বন্দর নগরী চট্টগ্রামেও। বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে বর্ণিল আলপনা এঁকেছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। নববর্ষকে স্বাগত জানাতে সড়কের মোড়, গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় রংতুলির ছোঁয়ায় ফুটে উঠেছে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও বৈশাখের চিরচেনা প্রতীক। এ আলপনা উৎসবের আবহ তৈরি করার পাশাপাশি বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐতিহ্যবোধ জাগিয়ে তোলে। নববর্ষকে কেন্দ্র করে ইতিমধ্যে নগরে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি চলছে, যা উৎসবকে আরও উপভোগ্য করে তুলবে।

আলপনাচট্টগ্রামনববর্ষপহেলা বৈশাখ