নায়িকা হওয়া মোটেই সহজ নয়, স্নিগ্ধা চৌধুরী

রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ এর আলোচনায় অন্যতম প্রসঙ্গ স্নিগ্ধা চৌধুরী। তার নায়িকা হওয়ার জার্নি মোটেই সহজ ছিল না বলে তার কাছেই জানা যায়। স্নিগ্ধার বাড়ি রংপুরের মফস্বল এলাকায়। শুরুতে তাকে শুরু করতে হয়েছিল পরিবারের অমতে। একইসাথে পড়াশোনা এবং মডেলিং মোটেই সহজ ছিল না। ছোট থেকে বড় হওয়ার সময়টাতে তিনি পরিবারের গন্ডির ভিতরেই আবদ্ধ ছিলেন। ঢাকা এসে একা থাকার অভিজ্ঞতা মোটেই সহজ ছিল না। মডেলিং বা নায়িকা হওয়া মোটেই সহজ নয়, বলে উল্লেখ করেন তিনি।এখনও তিনি প্রতিনিয়ত স্ট্রাগল করে যাচ্ছেন তার এই নায়িকা হওয়ার জার্নিতে। রায়হান রাফীর এই সিনেমায় মেয়েদের জন্য ঢাকা শহরটাই যেন একটা প্রেশার কুকার।
এই সিনেমা নিয়ে স্নিগ্ধা বলেন, দেড়বছর আগে রায়হান রাফী আমাকে এই গল্পের প্লট শুনিয়েছিল। তখন একবার অডিশন দিয়েছিলাম। ফাইনালি যখন কাজটি করবে বলে ঠিক করলো তখন আমি ফ্যামিলি নিয়ে ওমরাহ-তে ছিলাম। রাফী টেক্সটে জানালো, চারটি মেয়েকে গুরুত্ব দিয়ে গল্পটি চূড়ান্ত করে সিনেমাটি করতে যাচ্ছি, আমি আগ্রহী কিনা! তখন আমি ভীষণ খুশী হই, রাজী হই। এরপর টানা একমাস রাফীর অফিসে গ্রুমিং করি, বলতে গেলে দিনরাত ওখানে কেটেছে। তার অফিসের ফুল টিম আমাকে সাপোর্ট করেছে। আমি কৃতজ্ঞ।দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চারজন নারীর জীবনে ফেইস করা অ্যাবিউজ-মিসইউজ, তাদের লাভ স্টোরি, পেশা, চ্যালেঞ্জ সবকিছু নিয়ে ‘প্রেশার কুকার’র গল্প। স্নিগ্ধা চৌধুরী বলেন, আমার বিশ্বাস মফঃস্বল থেকে ঢাকা আসা প্রতিটি মেয়েই এই গল্প রিলেট করবে। আমি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। এটা আমার প্রথম সিনেমা যতটা না খুশী, একইভাবে নারীর ক্ষমতায়নের সিনেমা বলে আরও খুশী।
স্নিগ্ধা বলেন, ‘এখানে কোনো হিরো নেই, এটা ভাবতে একদমই খারাপ লাগছে না। বরং আমি খুশী, ঈদে আসছে আমার সিনেমা যেখানে অভিনয়ের সুযোগ আছে। শুধু সৌন্দর্য্য দিয়ে নয়, আমাকে চেষ্টা করে অভিনয়টা করতে হয়েছে। আমি চেষ্টা করেছি, পরিচালকের কথা শুনেছি, বাকিটা দর্শক বলবেন। অন্যান্য বার ঈদে কেনাকাটা ড্রেস নিয়ে উচ্ছ্বসিত থাকতাম, কিন্তু এবার আমার সিনেমা রিলিজ হচ্ছে। পুরো মনোযোগটা ওদিকেই।’সিনেমা নিয়ে স্নিগ্ধার অনেক স্বপ্ন। বললেন, অনেকে বলে আমাদের দেশে নায়িকা সংকট। এখন আমরা নতুনরা যদি নিয়মিত না হই, তাহলে এই সংকট কীভাবে দূর হবে? আমার বিশ্বাস, প্রতিষ্ঠিত যারা আছেন তারা নতুনদের ওয়েলকাম করবেন। আসলে মানুষ আমাকে কীভাবে গ্রহণ করবে সেটা দেখার অপেক্ষায় রয়েছি। সামনে আরও সিনেমা করছি। যেগুলো কথা হচ্ছে, এটা রিলিজ হওয়ার পর ওগুলোতে মনোযোগ দেব।



