বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

_- 2026-04-08T162425.101_original_1775644485

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।’

আজ (বুধবার, ৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীরা নেতৃত্বে আসুক। যত দ্রুত তারা আসবে, দেশের তত লাভ। নারীদের ক্ষমতায়নের জন্য আমরা ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবিধানের ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আমাদের সংসদ নেতা (প্রধানমন্ত্রী) সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে সব সেকশনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।’

তিনি বলেন, ‘যারা রিয়েলি রাজপথে ত্যাগী এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারবেন, তাদেরই আমরা খুঁজে বের করব। আমি মনে করি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নির্ভুল হবে।’

Advertisements

সন্ত্রাসবিরোধী আইন পাস সংক্রান্ত প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন তার বিচার হবে, নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।

কাজের চাপ সামলাতে আগামী শুক্রবারও সংসদের অধিবেশন চলবে জানিয়ে তিনি বলেন, ‘শুক্রবার আমরা প্রথম ও দ্বিতীয়, দুটি সেশনেই কাজ করব। এটি সংসদের ইতিহাসে বিরল কি না জানি না, তবে আমাদের কাজ করতে হবে। মানুষ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে তাদের জন্য পরিশ্রম করতে।’

মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সংসদের একটি নিয়মিত রীতিনীতি। সংসদ সদস্যরা সংসদে কী কী বিষয় উত্থাপন করবেন এবং তাদের করণীয় কী, তা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে।’

Advertisements
জাতীয় সংসদত্যাগী নেত্রীসংরক্ষিত আসন