বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২২ জুলাই, ২০২৬
শিক্ষা

গুচ্ছভুক্ত মানবিক বিভাগের ফলাফল প্রকাশ

guccho jpg

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এর আগে গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশের মোট ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল জানতে প্রথমে গুচ্ছের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে এরপর সাইন ইন পেজে গিয়ে নিজের পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন হলে ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করলেই ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে। তা ব্যতীত, মোবাইলে ফোনে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এই ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন যার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৬ হাজার ৭৬২ জন, যা মোট পরীক্ষার্থীর ৮২.৪৫ শতাংশ।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

Advertisements
Advertisements
গুচ্ছভর্তি পরীক্ষামানবিক