বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
বিনোদন

শিশুদের স্কুল খুলতে নিজের বাংলো ভাড়া দিলেন সারা আলি খান

1775185994-42766098a72b2b10f4eca2f27d9c6167

বলিউড অভিনেত্রী সারা আলি খান তার সাধারণ জীবনযাপন ও চিন্তাধারার জন্য বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় থাকেন। এবার নিজের সম্পত্তিকে শিক্ষার কাজে ব্যবহার করার সুযোগ করে দিয়ে নতুন করে আলোচনায় এলেন পতৌদি কন্যা।

ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হাতে সারা আলি খান তাঁর বাংলো বাড়ি তুলে দিয়েছেন, যা এখন থেকে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হবে। কিছুদিন আগে এ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সারার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সারা পাঁচ বছরের জন্য দিয়েছেন তাঁর ৪ হাজার ৫০০ বর্গফুট এলাকার বাংলো বাড়িটি।

লিজের দেওয়ার জন্য ৪ কোটি ১৪ লাখ রুপি পাচ্ছেন তিনি। এরই মধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওই ভাড়াটে সংস্থা নবাবকন্যার কাছে ২০ লাখ টাকা জমা দিয়েছে। লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস। যা কিনা ১ মে থেকে শুরু হবে। প্রথম দুই বছর মাসিক ভাড়া থাকবে সাড়ে ৬ লাখ টাকা। তবে তৃতীয় বছর থেকে ৫ শতাংশ করে বাড়বে বলে জানা গেছে।

বর্তমানে জুহু এলাকায় বসবাস করলেও নিজের এই খালি পড়ে থাকা সম্পত্তিকে অব্যবহৃত না রেখে শিক্ষার কাজে লাগানোর সিদ্ধান্ত অনেকের কাছেই ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক বছরে অমিতাভ বচ্চন কিংবা অজয় দেবগনের মতো তারকারা বাণিজ্যিক কাজে সম্পত্তি ভাড়া দিলেও, সারা আলী খানের এই সিদ্ধান্ত কিছুটা ব্যতিক্রম। কারণ, তার বাংলোটি এখন হয়ে উঠবে শিশুদের শেখা ও বেড়ে ওঠার জায়গা।

অভিনেত্রীবলিউডশিশুদের স্কুলসারা আলি খান