বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
নারী

নারী টি২০ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের জেসি

1005be58fe57cdedd8839d67a0737755-68a59beb6933c (1)

গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। এবার টি২০ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছে তাঁকে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি২০ বিশ্বকাপ। এর মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে যুক্ত হবে নতুন মাইলফলক।

সম্প্রতি একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই নারী আম্পায়ার। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নারী আম্পায়ার আইসিসির মূল ইভেন্টে দায়িত্ব পালন করবেন।

এর আগে বয়সভিত্তিক বিশ্বকাপ, নারী এশিয়া কাপ ও আইসিসির বিভিন্ন আসরে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন জেসি। গত ২ বছর নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন তিনি।

বিসিবির আম্পায়ার্স বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে যেটা গর্বের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে জেসির। খুব অল্প সময়ে দারুণ উন্নতি করেছে সে। আশা করি, ওয়ানডের থেকে টি২০ বিশ্বকাপে বেশি ভালো করবে সে।’

Advertisements

ওয়ানডের থেকে টি২০তে বেশি ম্যাচ পাওয়ার আশা জেসির, ‘বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারা দারুণ ব্যাপার। টি২০ বিশ্বকাপের জন্যও মেয়েদের আম্পায়ারের পুল ঠিক হয়েছে। টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা গর্বের। আমি ভালো করলে অন্যদের পথ সুগম হবে। শুনছি মেয়েদের এলিট প্যানেল গড়ে তোলার পরিকল্পনা আছে আইসিসির। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে পারলে এলিট প্যানেলে বিবেচনা করতে পারে।’

Advertisements
আম্পায়ারনারী টি২০বাংলাদেশবিশ্বকাপসাথিরা জাকির জেসি