বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ৫ আগস্ট, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

জীবনকে সুখী ও অর্থপূর্ণ করতে ‘ইকিগাই’ এর ১০ শিক্ষা

Ikigai

হেক্টর গার্সিয়া ও ফ্রান্সেস্ক মিরালসের লেখা ‘ইকিগাই: দ্য জাপানিজ সিক্রেট টু অ্যা লং অ্যান্ড হ্যাপি লাইফ’ বইটি ২০১৬ সালের এপ্রিলে জাপানে প্রথম প্রকাশিত হয়। সারা বিশ্বে বইটি বহু ভাষায় অনূদিত হয়েছে এবং মিলিয়ন কপি বিক্রি হয়েছে। জাপানিদের দীর্ঘজীবন এবং সুখের রহস্য নিয়ে লেখা এই বইটি আমাদের জীবনে সুখী ও অর্থপূর্ণ জীবনযাপন করতে সহায়ক হতে পারে। এ বইটি জীবনের ১০টি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছে।

১। ইকিগাই খোঁজা

ইকিগাই হলো একটি জাপানি ধারণা, যা জীবনের উদ্দেশ্য এবং বেঁচে থাকার কারণকে বোঝায়। এটি চারটি বিষয়ের সমন্বয় যেমন: আমরা কি করতে ভালোবাসি; কোন বিষয়ে দক্ষ; পৃথিবীর জন্য কি প্রয়োজন; আমরা কি কাজে জন্য অর্থ পাচ্ছি। যে কাজগুলো করতে আমরা দক্ষ ও ভালোবাসি, আমাদের উচিত সেগুলোকে গুরুত্ব দেয়া। ইকিগাই খুঁজে পেতে আবেগ ও প্রতিভার মধ্যে ভারসাম্য রাখতে হবে।

২। কাজকে উপভোগ করতে হবে

Advertisements

এমন কাজ করা উচিত যা আমাদের আনন্দ দেয়। যে কাজ করে আমরা আনন্দ পাই সে কাজ করলে সহজেই কাজের সফলতা আসে।

৩।সাদামাটা জীবনযাপন

অতিরিক্ত চাহিদা না করে অল্পতেই তুষ্ট থাকা উচিত। এটি মানসিক প্রশান্তি আনে এবং অপ্রয়োজনীয় চাপ এড়াতে সাহায্য করে।

৪।হতে হবে সক্রিয়

দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম রহস্য হলো সক্রিয় থাকা। অলসভাবে বসে না থেকে নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত থাকা উচিত। প্রতিদিন হাঁটাহাঁটি, শখের কাজ করা বা ছোটখাটো শরীরচর্চা করলেই বড় ফলাফল আসতে পারে। শরীর সক্রিয় থাকলে মনও সতেজ থাকে।

৫।পেট ভরে নয়, ৮০% খাওয়ার অভ্যাস

বইটিতে উল্লেখিত ‘হারা হাচি বু’ নামক পরিভাষার অর্থ হলো পেটের ৮০% পূর্ণ না হওয়া পর্যন্ত খাওয়া। মনোযোগ দিয়ে ধীরে ধীরে খাওয়া এবং প্রতিটি লোকমার স্বাদ উপভোগ করা। আমাদের খাদ্যাভ্যাস স্বাস্থ্য ও সুস্থতার ওপর গভীর প্রভাব ফেলে। তাই উচিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। যেমন: ফল, শাকসবজি ও গোটা শস্য।

৬।পর্যাপ্ত ঘুম

শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে হবে। এটি কর্মদক্ষতা বাড়ায়, শরীর ও মনকে সতেজ রাখে। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়, ধৈর্য কমে এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

৭।সম্পর্ক তৈরি করুন

মানুষ সামাজিক জীব। সুন্দর জীবনযাপনের জন্য অন্যের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। জাপানি ‘মোয়াই’ পরিভাষা বোঝায়, একই মানসিকতা ও লক্ষ্যযুক্ত মানুষের সঙ্গে একটি কমিউনিটি তৈরি করা। ভালো বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটালে মন থাকে সতেজ। সম্পর্কের যত্ন নিয়ে একাকিত্ব দূর করতে হবে। সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য এই ধরনের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

৮। বর্তমানের জন্য বাঁচতে হবে

জীবনের সেরা উপায় হলো বর্তমানে বাঁচা। অতীতের দুঃখ বা ভবিষ্যতের দুশ্চিন্তা না করে বর্তমান উপভোগ করতে হবে। ছোটখাটো বিষয়ও উপভোগ করলে মন পায় প্রশান্তি।যেমন একটি সুন্দর খাবার, বাগানে হাঁটা বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।

৯।কৃতজ্ঞতা প্রকাশ

সুখী ও পরিপূর্ণ জীবনের জন্য কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। কৃতজ্ঞতা একটি শক্তিশালী আবেগ যা জীবনে সুখ ও প্রশান্তি নিয়ে আসে।

১০। প্রতিনিয়ত শিখতে হবে

জীবনব্যাপী শিক্ষা ও আত্মোন্নয়ন ইকিগাইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক। নতুন কিছু শেখা, বই পড়া বা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করুন। প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখুন। বইয়ে বলা হয়েছে, ‘আমাদের ইকিগাই হলো একটি ধ্রুবক বিবর্তন, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তরুণ থাকতে শেখার প্রতি আগ্রহ বজায় রাখতে হবে।’

Advertisements
ইকিগাইজীবনশিক্ষা