নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না মানুষ, সালমার আবেগঘন বার্তা

ঢাকাই সংগীত অঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী সালমা সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত ভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করেন। কিন্তু তার আজকের একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।
ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে চান না সালমা। নতুন বছরটা কাজ ও দায়িত্ব নিয়েই ব্যস্ত থাকতে চান। এমনকি কারও সম্পর্কে পেছনেও কোনো কথা বলতে চান না এই গায়িকা। এসব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সালমা আক্তার জানিয়েছেন, ‘এই সালমা কান্না করলেও ঘরের মধ্যে।’
স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন। কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না। সমাজে এমন মানুষের অভাব নাই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না। আল্লাহ দশগুণ বাড়িয়ে দেয়। মনে রাখতে হবে বংশ একটা ফ্যাক্ট।’
তিনি আরও লেখেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’
সালমা তার ছোট বয়স থেকে জীবনের নানা শিক্ষণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি প্রিয়জনদের উদ্দেশে পরামর্শ দিয়েছেন, সব কাজ ভেবে-চিন্তে করতে হবে। অনেক মানুষ জন্মগতভাবে অন্যের ওপর নির্ভর করে নিজের স্বার্থ হাসিল করতে চেষ্টা করে, কিন্তু পরে সমাজে দেখানো হয় যেন তারা বড় কিছু অর্জন করেছে। স্ট্যাটাসের শেষাংশে তিনি জীবনের ক্ষণস্থায়িত্বের কথাও তুলে ধরেছেন। লেখক বলেছেন, শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে যায়। সবাইকে একদিন নিজের ঠিকানায় ফিরতে হয়। অহংকারের কোনো স্থায়ী মূল্য নেই। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, “যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে— পর হয়ে গেছি আমি। হায়রে দুনিয়া।



