১৪ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৯ কার্তিক ১৪৩৩
বিনোদন

নতুন ফটোশুটে নজর কাড়লেন সুনেরাহ, প্রশংসায় ভাসছেন ভক্তদের

IMG_7727

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন লুক ও ফ্যাশন স্টাইল দিয়ে প্রায়ই ভক্তদের নজর কাড়েন। এবার নতুন ফটোশুটের একগুচ্ছ ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর থেকেই তার সাজপোশাকের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফটোশুটের ছবিগুলো শেয়ার করেন সুনেরাহ। এতে তাকে অ্যাশ-পার্পল রঙের আধুনিক ও জমকালো শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে ছিল ভারী পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে মানানসই ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি চুলের সাজে তাকে বেশ স্নিগ্ধ ও গ্ল্যামারাস দেখাচ্ছিল।

ফটোশুটের বিভিন্ন ছবিতে কখনো প্রাণখোলা হাসিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন, আবার কখনো আভিজাত্যপূর্ণ ভঙ্গিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ, নিজের প্রতি ভালোবাসা ও আত্মযত্নের সময় পার করছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের ইতিবাচক মন্তব্য দেখা যায়। অনেকেই তার পোশাক ও সামগ্রিক সাজের প্রশংসা করেছেন। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘এই চমৎকার পোশাকটি আপনাকে দারুণ মানিয়েছে।’

২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান সুনেরাহ বিনতে কামাল। এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নতুন লুকের কারণেও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন পুরস্কারও।

Advertisements
Advertisements