স্পটলাইট
আজ জাতীয় আচার দিবস

আজ ১৪ নভেম্বর, জাতীয় আচার দিবস (National Pickle Day)। আচারপ্রেমীদের জন্য দিনটি বিশেষভাবে উদ্যাপনের। শসা থেকে শুরু করে বিভিন্ন ফল ও সবজি আচার হিসেবে সংরক্ষণের প্রচলন হাজার বছর পুরোনো। একসময় রেফ্রিজারেটরের প্রচলন না থাকায় দীর্ঘদিন খাবার ভালো রাখার অন্যতম উপায় ছিল আচার তৈরি।

যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে প্রায় ৯ পাউন্ড আচার খেয়ে থাকেন বলে ধারণা করা হয়। দিবসটি উদ্যাপনে কেউ বেছে নিতে পারেন মচমচে ডিল আচার, কেউ মিষ্টি স্বাদের ব্রেড অ্যান্ড বাটার আচার, আবার কেউ খেতে পারেন টক স্বাদের আস্ত শসার আচার। আচারপ্রেমীদের কাছে পছন্দের স্বাদে দিনটি উদ্যাপনের একটি উপলক্ষ এই দিবস।
Advertisements



