বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
উদ্যোক্তার খোঁজে

গুলশান সোসাইটির উদ্যোগে চলছে ‘নাইট বাজার’

GSNB Event

রাজধানী ঢাকার অভিজাত গুলশান এলাকায় নিকেতন সংলগ্ন শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে চলছে ‘গুলশান সোসাইটি নাইট বাজার’।

গুলশান সোসাইটির উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় এই আয়োজন শুরু হয়।

তিনদিনব্যাপী এই ‘নাইট বাজার’ চলবে ৭ মার্চ পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত।

স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাকের স্টল, লাইফস্টাইল ব্র্যান্ডের স্টল, বিভিন্ন ধরনের খাবার ও উদ্যোক্তাদের আনা নানারকম কারুপণ্যের পসরা বসেছে এতে।

Advertisements

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টায় নাইট বাজারের এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত। এসময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও নাইট বাজার আয়োজনের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, নাইট বাজারের ভিন্নধর্মী আয়োজন সববয়সী মানুষকেই আকৃষ্ট করবে। এটি সবার জন্য উন্মুক্ত।

Advertisements