বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
উদ্যোক্তার খোঁজে

গুলশান সোসাইটির উদ্যোগে ‘নাইট বাজার’ শুরু আজ

GS Night Bazar

ঢাকার গুলশান-১ এলাকায় শহীদ ডা. ফজলে রাব্বী পার্কে তিন দিনব্যাপী ‘গুলশান সোসাইটি নাইট বাজার ২০২৬ পাওয়ার্ড বাই এমটিবি’ শুরু হচ্ছে আজ। ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত পুলিশ প্লাজা সংলগ্ন পার্কে চলবে উন্মুক্ত এই বাজার।

গুলশান সোসাইটি এই ‘নাইট বাজার’ আয়োজন করেছে। সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাকের স্টল, লাইফস্টাইল ব্র্যান্ডের স্টল, বিভিন্ন ধরনের খাবার ও উদ্যোক্তাদের আনা নানারকম কারুপণ্যের পসরা বসবে এতে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টায় নাইট বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাত, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি শ্রাবন্তী দত্ত সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও নাইট বাজার আয়োজনের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, নাইট বাজারের ভিন্নধর্মী আয়োজন সববয়সী মানুষকেই আকৃষ্ট করবে। এটি সবার জন্য উন্মুক্ত। ঈদকে সামনে রেখে নতুন উদ্যোক্তা ও নতুন স্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে সংযোগ তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজনে ফুড জোন ও বেভারেজ পার্টনার হিসেবে থাকছে কোকাকোলা বাংলাদেশ, বিউটি জোন পার্টনার লাক্স; টি পার্টনার ইস্পাহানি; আইসক্রিম পার্টনার বেলিসিমো; মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা; রিডিং জোন পার্টনার প্রথমা; ওয়াই-ফাই পার্টনার Free Y-Fi এবং নিরাপত্তা পার্টনার হিসেবে থাকছে Securex।