বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
নারী

আইসিসির মাসসেরা বাংলাদেশের সোবহানা মোস্তারি

1772282506-3d58a828b46fcec1e0a258b280ed0521

২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের টপ ব্যাটার সোবহানা মোস্তারি। সোবহানা মোস্তারির প্রতিদ্বন্দ্বী ছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নোরিস। দু’জনকে পেছনে মাসসেরার তালিকার শীর্ষে জায়গা করে নিলেন বাংলাদেশি এ তারকা। এর আগে, ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা হয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা।

জুন ও জুলাই মাসে অনুষ্ঠেয় মূল আসরের টিকিট নিশ্চিত করার পথে থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে মুশতারি ৫৯ রানের ঝলমলে এক ইনিংস খেলে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন, যা ছিল টুর্নামেন্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের অপরাজিত থাকার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এছাড়া, গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৪ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন সোবহানা।

আইসিসিবাংলাদেশসোবহানা মোস্তারি