বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
নারী

আবারও আশাহত বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

bangladesh india

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ৪৬ রানের জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। রোববার (২২ফেব্রুয়ারি) ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের বোলিং ভারতকে ১৩৪ রানের মধ্যে আটকে দেয় । তবে ব্যাটিং একেবারেই হতাশ করেছেন এতেই শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ৩ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক রাধা যাদব ৩৬ ও দীনেশ ব্রিন্দা করেন ১৯ রান। তবে আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের পক্ষে অধিনায়ক ফাহিমা খাতুন ২৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এরপরই ঘটে ছন্দপতন। একের পর এক উইকেট হারাতে থাকেন বাংলাদেশের ব্যাটাররা। এতে ৫ বল বাকী থাকতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বাংলার মেয়েরা।।

Advertisements

দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। এছাড়া শারমিন সুলতানা ১৮, ফাহিমা খাতুন ১৪ রান ও ১০ রান আসে সাদিয়া আক্তারের ব্যাট থেকে। এছাড়া আর কোনো ব্যাটার দশের কোটা পার করতে পারেননি। ভারতের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন প্রেমা রাওয়াট। আর দুটি করে উইকেট নেন সোনিয়া ও তানুজা।

Advertisements
এশিয়া কাপবাংলাদেশভারতমেয়ে