বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
নারী

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিল ফুটবলার

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিল ফুটবলার

আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ার গড়াইই অনেক খেলোয়াড়ের জীবনের বড় অধ্যায়। কিন্তু ব্যক্তিগত বিশ্বাস ও আত্মিক শান্তির সন্ধানও অনেকের জীবনে সমানভাবে মূল্যবান। সম্প্রতি সেই পথেই পা বাড়ালেন ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল তারকা ক্যাথলিন সৌজা। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এরই এক আবেগঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

ক্যাথলিন সৌজা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের নেতৃত্বে আছেন। ক্যাথলিন আল নাসর নারী দলের হয়ে একটি স্বর্ণযুগ পার করছেন, কারণ সম্প্রতি তিনি ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন।

তিনি ব্রাজিলের সাও ভিসেন্টে জন্মগ্রহণ করেন এবং শৈশবে স্থানীয় ক্লাব সান্তোস এফসি–এর যুব দলে খেলতেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ লুইসভিল ও ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা-তে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলার সুযোগ পান এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়েন।

আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

ভিডিও চলাকালে এই আন্তর্জাতিক খেলোয়াড় তার চোখের পানি ধরে রাখতে পারেননি এবং তার আবেগ প্রকাশ করে বলেছেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’

মক্কা ভ্রমণ ও ওমরাহ পালনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা, জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।’

এই সব ছবি ও লেখায় দেখা যায় ধর্মান্তর তার জন্য শুধুই একটি সিদ্ধান্ত নয় বরং জীবনের গভীর অনুভূতির প্রকাশ।

ইসলামধর্মনারীফুটবলফুটবলারব্রাজিল